যাদের কাছ থেকে আপনি পণ্য/স্টক কেনেন (refiller, distributor) তাদের সরবরাহকারী হিসেবে রাখুন এবং প্রতিটি কেনা রেকর্ড করুন। নগদে কিনলে সাথে সাথে পরিশোধ, বাকিতে কিনলে সরবরাহকারীর payable-এ জমা হয়। হিসাব মডিউল চালু থাকলে প্রতিটি কেনা লেজারে যায় (Dr Purchases / Cr Accounts Payable)।
ফিল্ড সমূহ — কোনটার কী কাজ
ফিল্ড
কাজ / অর্থ
কোথায় কাজে লাগে
সরবরাহকারী
নাম, ফোন, ঠিকানা ও opening balance (শুরুতে কত পাওনা)।
payable balance এখানে জমে
আইটেম + Paid Now
কী কিনলেন (পণ্য বা free-text), পরিমাণ, দর; এখন কত দিলেন।
Inventory চালু থাকলে স্টক বাড়ে
* চিহ্নিত ফিল্ডগুলো আবশ্যক।
কীভাবে ব্যবহার করবেন
Suppliers → Add Supplier দিয়ে সরবরাহকারী যোগ করুন।
Purchases → New Purchase-এ সরবরাহকারী ও আইটেম দিন (Paid Now-এ আংশিক/পূর্ণ পরিশোধ)।
বাকি থাকলে Purchase-এ গিয়ে পরে "Pay Supplier" দিয়ে পরিশোধ করুন।
গুরুত্বপূর্ণ টিপস
পণ্য ড্রপডাউন থেকে আইটেম বাছলে দর auto বসে ও স্টক বাড়ে।
এই মডিউল ডিফল্ট বন্ধ — পানির ব্যবসায় না লাগলে চালু না করলেও চলে।