কাস্টমারকে পণ্য/সেবা দেওয়ার বিল (ইনভয়েস) এখানে তৈরি হয়। প্রতিটি ইনভয়েসে একাধিক লাইন আইটেম, ভ্যাট ও মোট হিসাব থাকে। পেমেন্ট যোগ করলে কাস্টমারের বাকি স্বয়ংক্রিয়ভাবে কমে যায়।
ফিল্ড সমূহ — কোনটার কী কাজ
ফিল্ড
কাজ / অর্থ
কোথায় কাজে লাগে
কাস্টমার (Customer) *
কার জন্য বিল তৈরি হচ্ছে।
কাস্টমার মডিউল; বাকি ও ক্রেডিট লিমিট এখান থেকে দেখা হয়
ইনভয়েস তারিখ *
বিল ইস্যুর তারিখ। ইনভয়েস নম্বরের ক্রম এই তারিখ অনুযায়ী হয়।
INV-YYYYMMDD-#### নম্বর তৈরি
ভ্যাট হার (%)
বিক্রয় করের শতকরা হার (যেমন ১৫, ১০, ০)।
সাব-টোটালের উপর ভ্যাট হিসাব করে
বিবরণ (Description) *
প্রতিটি লাইনে পণ্য/সেবার বিবরণ।
ইনভয়েস আইটেম
পরিমাণ (Qty) *
কতটি পণ্য।
Amount = Qty × Rate
রেট (Rate) *
প্রতি ইউনিটের দাম।
Amount = Qty × Rate
স্বয়ংক্রিয় হিসাব
Sub Total, VAT, Total ও Invoice No নিজে নিজে তৈরি হয়।
লাইন আইটেম থেকে গণনা
* চিহ্নিত ফিল্ডগুলো আবশ্যক।
কীভাবে ব্যবহার করবেন
"Create Invoice" → কাস্টমার ও তারিখ বেছে নিন।
এক বা একাধিক লাইন আইটেম যোগ করুন (বিবরণ, পরিমাণ, রেট)।